বিজ্ঞাপন
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "জনপ্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করাই আমাদের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্য পূরণে পুলিশে নতুন জনবল নিয়োগের প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন শুরু হবে।"
বিগত সরকারের সময় দেওয়া অস্ত্রের লাইসেন্স প্রসঙ্গে মন্ত্রী কঠোর বার্তা দেন। তিনি জানান, ফ্যাসিবাদী সরকারের আমলে যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, সেগুলো পুনরায় যাচাই-বাছাই (ভেরিফাই) করা হবে। বিশেষ করে রাজনৈতিক উদ্দেশ্যে বা প্রভাব খাটিয়ে যারা অস্ত্রের লাইসেন্স পেয়েছেন, তদন্ত সাপেক্ষে সেই সব লাইসেন্স ও অস্ত্র উভয়ই বাতিল করা হবে।
অস্ত্র উদ্ধারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সালাহউদ্দিন আহমদ বলেন, "আমার জানামতে এখনো প্রায় ১০ হাজারের বেশি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। এই অস্ত্রগুলো এখন সম্পূর্ণ অবৈধ। এগুলো উদ্ধারে যথাযথ প্রক্রিয়ায় অভিযান চালানো হবে এবং প্রয়োজনে মামলা দায়ের করা হবে।"
মন্ত্রী আরও স্পষ্ট করেন যে, যারা লাইসেন্স পেয়েছেন তারা প্রকৃতপক্ষে ওই অস্ত্র রাখার উপযুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। কোনো ধরনের রাজনৈতিক পক্ষপাতিত্ব ছাড়াই এই যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
সর্বশেষ
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...