Logo Logo

স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করল এনসিপি


Splash Image

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে 'স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি' গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কমিটিতে মো. সারজিস আলমকে চেয়ারম্যান এবং আব্দুল হান্নান মাসউদকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক পার্টির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে। মো. সারজিস আলম ও আব্দুল হান্নান মাসউদের নেতৃত্বে এই কমিটি নির্বাচনের যাবতীয় সাংগঠনিক ও কৌশলগত কার্যক্রম পরিচালনা করবে।

কমিটির অন্য সদস্যরা হলেন— আরিফুল ইসলাম আদীব, আলাউদ্দিন মোহাম্মদ, তাহসীন রিয়াজ ও অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত এই কমিটিকে সার্বিক সহযোগিতা করবেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, সকল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং জেলা পর্যায়ের দায়িত্বশীল নেতারা। স্থানীয় সরকার নির্বাচনে দলের অবস্থান সুসংহত করতেই এই শক্তিশালী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...