Logo Logo

কক্সবাজার বিজিবি’র অভিযানে মায়ানমার হতে পালিয়ে আসা বাংলাদেশী মার্মা সম্প্রদায়ের ০৩ জন নাগরিককে নগদ অর্থসহ আটক।


Splash Image

গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১.০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ চাকঢালা বিওপি’র একটি চৌকষ টহলদল কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৪৩ সংলগ্ন এলাকা দিয়ে মায়ানমার হতে পালিয়ে আসা বাংলাদেশী


বিজ্ঞাপন


মার্মা সম্প্রদায়ের ০৩ জন নাগরিককে মায়ানমারের নগদ ১ লক্ষ ৬৮ হাজার কিয়াত যা বাংলাদেশী টাকায় ৯ হাজার ৯শত ৮৮ টাকা সহ আটক করতে সক্ষম হয়েছে। তারা আরাকান আর্মিতে প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে মর্মে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদান করে। আটককৃত ০৩ জন বাংলাদেশী উপজাতি মার্মা সম্প্রদায়ের বলে জানা যায়।

আটককৃতরা হলেন রাঙ্গামাটি জেলার রাজস্থলী থানার তাইতং পাড়ার থুইনুমং মার্মার পুত্র উয়ইমং মার্মা (২৫),ও বান্দরবান জেলার রুমা থানার টপাগই পাড়া গ্রামের মংক্যাচিং মার্মার পুত্র গরাইমং মার্মা (৩০),এবং বান্দরবান জেলার রুমা থানার সোনাইছড়ি নয়া পাড়া গ্রামের মেউ মার্মার পুত্র হলাচিংথোয়াই মার্মা (২৪)।

উল্লেখ্য, আটককৃত বাংলাদেশী উপজাতি মার্মা সম্প্রদায়ের ০৩ জন নাগরিকদের বিরুদ্ধে অধিকতর তদন্তের নিমিত্তে প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করতঃ পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে স্থানীয় জন সাধারণের মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...