বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা তার চৌখিদিখির বাসায় ভিড় করেন এবং শোক প্রকাশ করেন।
পরবর্তীতে দুপুরের দিকে মরহুমের মরদেহ সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার রৌয়াইল গ্রামে তার নিজ পিতৃভূমিতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে, উদ্দীপ্ত সংঘের কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শুভ্রজিৎ দাস তালুকদারের পিতা বীর মুক্তিযোদ্ধা সত্যেন্দ্র কিশোর দাস তালুকদারের মৃত্যুতে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...