বিজ্ঞাপন
কর্মশালায় RAISE প্রকল্পের ফোকাল পার্সন আরিফুল ইসলাম, কো-অর্ডিনেটর আব্দুর রব, MIS অফিসার আবু সায়েম, LSED অফিসার মতিয়ার রহমান এবং একাউন্টস অফিসার শাহ হিসাম আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কর্মশালায় CMS-এর ডাটা এন্ট্রি, তথ্য ব্যবস্থাপনা ও ব্যবহারিক দিকসমূহ সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন কেইস ম্যানেজমেন্ট অফিসার নাবিলা নুজহাত হাই। পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে কমিউনিটি আউটরিচ কার্যক্রম থেকে শুরু করে শিক্ষানবিশ, মাস্টার ক্রাফটপার্সন, তরুণ উদ্যোক্তা প্রশিক্ষক ও তরুণ উদ্যোক্তাদের CMS-এ প্রাথমিক নিবন্ধন থেকে সার্টিফিকেশন পর্যন্ত পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীরা নিজ নিজ ল্যাপটপে হাতে-কলমে অনুশীলনের মাধ্যমে বাস্তবভিত্তিক প্রশিক্ষণের সুযোগ পান, যা কর্মশালাটিকে আরও ফলপ্রসূ করে তোলে।
উল্লেখ্য, বিশ্বব্যাংক এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF)-এর সহযোগিতায় বাস্তবায়িত “RAISE” প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে CMS কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে “তথ্য ব্যবস্থাপনা সুসংহতকরণ” শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা পিকেএসএফ ভবনে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় অংশ নিয়ে অর্জিত জ্ঞান অভ্যন্তরীণ এ কর্মশালার মাধ্যমে সংস্থার কর্মকর্তাদের মাঝে ভাগাভাগি করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ কর্মশালার মাধ্যমে CMS ব্যবহারে ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি, তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং RAISE প্রকল্পের কার্যক্রম মাঠ পর্যায়ে আরও গতিশীল ও কার্যকরভাবে বাস্তবায়নের পথ সুগম হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...