বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল মসজিদে কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কোর্সের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা।
সংগঠন সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে আয়োজিত এই কোর্সে প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কোর্সে শুদ্ধ কুরআন তিলাওয়াত, তাজবিদের মৌলিক নিয়ম এবং দৈনন্দিন জীবনে কুরআনের শিক্ষার প্রয়োগ বিষয়ে পাঠদান করা হয়। এছাড়া কোর্স চলাকালীন অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে প্রতিদিন ইফতারের আয়োজন করা হয়েছিল।
এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাকৃবি শাখার সভাপতি আবু নাসের ত্বোহা বলেন, মানুষকে কুরআনের আলোয় আলোকিত করার লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ১১৫ জন শিক্ষার্থীর অংশগ্রহণে কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে ইফতারের আয়োজনও করা হয়েছে।
তিনি আরও বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর হাদিসে রোজাদারকে ইফতার করানোর গুরুত্বের কথা উল্লেখ রয়েছে। সেই অনুপ্রেরণা থেকেই আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের কুরআন শিক্ষা দেওয়া এবং ইফতার ভাগাভাগির সুন্দর সংস্কৃতি গড়ে তোলা। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...