বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের গ্যালারিতে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতারের আগে অনুষ্ঠিত বিশেষ দোয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার সুস্থতা ও মঙ্গল কামনা করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়কে সব ধরনের ষড়যন্ত্র ও অশুভ প্রভাব থেকে রক্ষা করার জন্য দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন পশুপালন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রুহুল আমিন এবং সাবেক জিটিআই পরিচালক অধ্যাপক ড. এম. নজরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর খুলনা সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের অর্ধশতাধিক শিক্ষার্থী এ আয়োজনে অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. ইলিয়াস হোসেন বলেন, দক্ষিণাঞ্চলের মানুষ বরাবরই কিছুটা অবহেলার শিকার। ফলে নানা আয়োজন করতে গিয়ে অনেক সময় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এসব প্রতিবন্ধকতা অতিক্রম করে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, বৃহত্তর খুলনা অঞ্চলের মানুষ সবসময় একে অপরের পাশে থাকার চেষ্টা করে। এ ধরনের আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তৈরি হয়। এতে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয় এবং ভবিষ্যতে শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...