Logo Logo

জ্বালানি সাশ্রয় ও ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে বেরোবি বন্ধ


Splash Image

জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা মোতাবেক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর (বেরোবি) সকল একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম আজ সোমবার (০৯ মার্চ) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের ছুটি এগিয়ে এনে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।


বিজ্ঞাপন


শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক রবিবার (০৮ মার্চ) জারি করা এক বিশেষ নির্দেশনার প্রেক্ষিতে এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশনায় জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সাশ্রয়ের মহৎ উদ্দেশ্যে এবং পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরের ছুটি সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম স্থগিত থাকবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত ঈদুল ফিতরের ছুটি শেষ না হওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট এবং দাপ্তরিক অফিসসমূহ বন্ধ থাকবে। তবে বিদ্যুৎ, পানি ও নিরাপত্তার মতো জরুরি সেবাসমূহ এই ছুটির আওতামুক্ত থাকবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে এই নতুন সময়সূচি ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার জন্য অনুরোধ জানিয়েছে। হঠাৎ করে ছুটি এগিয়ে আসায় ক্যাম্পাসে ঘরমুখী শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...