Logo Logo

বাকৃবিতে বিদেশি শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের ইফতার ইভেনিং


Splash Image

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে দোয়া ও ‘ইফতার ইভেনিং-২০২৬’ আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, বাকৃবি শাখা।


বিজ্ঞাপন


সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের আবাসিক বিদেশি শিক্ষার্থীদের নিয়ে এই বিশেষ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের বাকৃবি শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল মঈনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

ইফতারের এই আয়োজনে অর্ধশতাধিক নেপালি শিক্ষার্থীসহ হলের প্রথম বর্ষের শিক্ষার্থীরাও অংশ নেন।

পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে বক্তারা রমজানের তাৎপর্য, শিক্ষার্থীদের নৈতিকতা ও ইসলামী সংস্কৃতি নিয়ে বক্তব্য দেন। ইফতারের আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সুস্থতা কামনা এবং বিশ্ববিদ্যালয়কে সব ধরনের বিপদ থেকে মুক্ত রাখার জন্য বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ছাত্রশিবিরের বাকৃবি শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল মঈন বলেন, পবিত্র মাহে রমজান তাকওয়া অর্জনের মাস। এ মাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নিজেদেরকে আরও বেশি করে ইবাদতে মনোনিবেশ করতে হবে এবং ইসলামী আদর্শ ও সংস্কৃতি জীবনে ধারণ করতে হবে।

তিনি আরও বলেন, দূরদেশ থেকে পরিবার-পরিজন ছেড়ে ক্যাম্পাসে অবস্থান করায় বিদেশি শিক্ষার্থীরা অনেক সময় একাকীত্ব অনুভব করেন। বিষয়টি বিবেচনায় রেখেই শাহজালাল হলের নেপালি শিক্ষার্থীদের সঙ্গে ইফতারের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...