Logo Logo

নলছিটিতে তিন দিনব্যাপী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ


Splash Image

ঝালকাঠির নলছিটিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার মোল্লারহাট কাটাখালি সওদাগরবাড়ি আব্দুল মা'বুদ (রহঃ) নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হদুয়া দরবার শরীফের তৃতীয় ক্যাম্পে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাসার মোট ৫৩ জন ছাত্র অংশগ্রহণ করে, যাদের মধ্য থেকে শ্রেষ্ঠ ১০ জনকে নির্বাচন করে পুরস্কৃত করা হয়েছে। মাদ্রাসার দাতা সদস্য আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদ্রাসার মুহতামিম হাফেজ ক্বারী মোঃ মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল হামিদ মাস্টার, সোহেল মোল্লা, হযরত মাওলানা জাকির হোসেন, মাওলানা হাবিবুর রহমান, দাতা সদস্য হুমায়ুন সওদাগর, মুজিবুর রহমান বেপারী এবং খলিলুর রহমান বেপারী।

প্রতিযোগিতার ফলাফল অনুযায়ী, প্রথম স্থান অধিকার করেন সওদাগরবাড়ি আব্দুল মা'বুদ (রহঃ) হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সিহাব খান। দ্বিতীয় স্থান অর্জন করেন হদুয়া আইডিয়াল একাডেমীর ছাত্র মোহাম্মদ সালেহীন ওমর এবং তৃতীয় স্থান লাভ করেন নলছিটি নূরে মদিনা হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আবরারুল করিম। চতুর্থ ও পঞ্চম স্থান অধিকার করেন যথাক্রমে মোহাম্মদ ফাহিম মোল্লা ও মোহাম্মদ রাফিন হাওলাদার। এছাড়াও কৃতিত্বপূর্ণ তেলাওয়াতের জন্য আরও পাঁচজন প্রতিযোগীকে বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অতিথিরা তাদের বক্তব্যে অংশগ্রহণকারী ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...