Logo Logo

কোটচাঁদপুরে তিন ফল ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত


Splash Image

ঝিনাইদহের কোটচাঁদপুর মেইন বাজারে বিভিন্ন ফলের দোকানে অভিযান চালিয়ে তিন ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় এই অভিযান পরিচালিত হয়।


বিজ্ঞাপন


ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় অপরাধের দায়ে তিন ব্যবসায়ীকে পৃথকভাবে এই অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন— মোঃ সুজন, মোঃ অপু এবং মোঃ রিপন। তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কোটচাঁদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহেল রানা। অভিযানকালে কোটচাঁদপুর মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা প্রদান করেন।

আদালত সূত্রে জানানো হয়েছে, বাজারে ভোক্তাদের স্বার্থ রক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান নিয়ন্ত্রণ, মূল্য তালিকা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরণের অনিয়ম প্রতিরোধে প্রশাসনের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...