Logo Logo

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মামলায় গোপালগঞ্জে পরিবেশ অধিদপ্তরের কর্মচারী গ্রেপ্তার


Splash Image

গোপালগঞ্জে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বন ও পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী দিদারুল ইসলাম হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


বুধবার (১৮ মার্চ) সকালে জেলার কোটালীপাড়া উপজেলার চিশতী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ জানান, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলায় দিদারুল ইসলাম হাওলাদারের বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে প্রেরণ করা হলে বিচারিক আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা যায়, দিদারুল ইসলাম হাওলাদার ২০১১ সালে বন ও পরিবেশ অধিদপ্তরে নমুনা সংগ্রহকারী পদে যোগদান করেন এবং বর্তমানে বরিশাল বিভাগীয় কার্যালয়ে কর্মরত রয়েছেন। তিনি ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর প্রথমবার সম্পদের হিসাব জমা দেন এবং পরে ২০২৩ সালের ১৮ জুন পুনরায় সম্পদের বিবরণী দাখিল করেন।

দাখিল করা তথ্য অনুযায়ী তিনি ৫৭ লাখ ৩৭ হাজার ৮৮০ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের মালিকানা দাবি করেন। তবে দুদকের অনুসন্ধানে তার নামে মোট ৭৫ লাখ ৩ হাজার ৬৩৫ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এতে ১৭ লাখ ৬৫ হাজার ৭৫৫ টাকার সম্পদ গোপন করার প্রমাণ পাওয়া গেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

দুদকের অভিযোগে বলা হয়েছে, সম্পদের তথ্য গোপন ও মিথ্যা বিবরণী দেওয়ায় তিনি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর দুর্নীতি দমন কমিশন, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক আফছার উদ্দিন বাদী হয়ে গোপালগঞ্জ জেলা কার্যালয়ে মামলা দায়ের করেন। মামলার নম্বর ০৭, তারিখ ০৮-১০-২০২৪।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...