Logo Logo

লালমোহনে এসএসসি ২০০৫ ব্যাচের মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


Splash Image

ভোলার লালমোহন উপজেলায় এসএসসি ২০০৫ ব্যাচের উদ্যোগে এক প্রাণবন্ত মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) লালমোহন চৌরাস্তার মোড়ে অবস্থিত ফুড প্লেস চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


আয়োজনে ব্যাচের প্রায় চল্লিশজন সদস্য অংশগ্রহণ করেন। দীর্ঘদিন পর একসঙ্গে মিলিত হয়ে অংশগ্রহণকারীরা পুরোনো দিনের স্মৃতি রোমন্থন, আড্ডা এবং পারস্পরিক খোঁজখবর নেওয়ার মাধ্যমে আনন্দঘন সময় কাটান। বন্ধুত্বের সেই পুরোনো বন্ধন নতুন করে জাগিয়ে তোলার সুযোগ পেয়ে সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন।

ইফতারের আগে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের আয়োজন পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে এবং ভবিষ্যতে একে অপরের পাশে থাকার অনুপ্রেরণা জোগায়।

উপস্থিত সদস্যরা জানান, দীর্ঘদিন পর এভাবে একত্রিত হতে পেরে তারা আনন্দিত। ভবিষ্যতেও নিয়মিতভাবে মিলনমেলা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানটি আন্তরিকতা, সৌহার্দ্য ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...