Logo Logo

পটুয়াখালীতে আজ ঈদ, উৎসবে মেতেছে ২২ গ্রাম


Splash Image

ছবি : সংগৃহিত

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পটুয়াখালীর ২২ গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।


বিজ্ঞাপন


শুক্রবার (২০ মার্চ) সকাল নয়টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফ মসজিদে ঈদুল ফিতরের প্রধান বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়। এ নামাজে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো মানুষ অংশগ্রহণ করেন। দ্বিতীয় বড় জামাত অনুষ্ঠিত হয় জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগারিয়া শাহ সুফী মমতাজিয়া দরবার শরীফ মাঠে।

এছাড়া সদর উপজেলার আরও ৩ গ্রামে, কলাপাড়ার আরও ৭ গ্রামে, রাঙ্গাবালীর ২ গ্রামে, গলাচিপার ৩ গ্রামে, দুমকির ২ গ্রামে ও বাউফল উপজেলার ৩ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদুল ফিতর উপলক্ষে সকাল থেকে এসব গ্রামে বিরাজ করছে উৎসবের আমেজ। সবচেয়ে বেশি উচ্ছ্বসিত রয়েছে শিশুরা। নামাজ শেষে যুদ্ধ বিগ্রহ বন্ধ এবং দেশ ও উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

এসব গ্রামের বাসিন্দারা চট্টগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চানটুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রায় ১০০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে উদযাপন করে আসছেন ঈদ।

উত্তর নিশানবাড়িয়া জাহাগারিয়া শাহ সুফী মমতাজিয়া দরবার শরীফের পরিচালক নিজাম বিশ্বাস বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি। আমাদের পূর্বপুরুষরা ১০০ বছরের বেশি সময় ধরে এভাবে ঈদ পালন করে আসছে। নামাজ শেষে বিশ্বে যুদ্ধ বিগ্রহ বন্ধ এবং বিশ্বে শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়েছে। পরে মুসল্লি ভাইদের মাঝে মিষ্টান্ন বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...