অভিযুক্ত আব্দুর রহমান ওরফে লাল।
বিজ্ঞাপন
রোববার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার গালুয়া দুর্গাপুর এলাকায় পশ্চিম গালুয়া স্কুল অ্যান্ড কলেজের কাছে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আব্দুর রহমান লাল একই এলাকার মো. মাহবুব হোসেনের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ছাত্রী গালুয়া দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাতায়াতের পথে অভিযুক্ত প্রায়ই তাকে উত্ত্যক্ত করতেন এবং কুপ্রস্তাব দিতেন। বিষয়টি ছাত্রী তার মাকে জানালে তিনি অভিযুক্তকে সতর্ক করার পাশাপাশি তার বাবা-মায়ের কাছেও অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত ওই ছাত্রীর ক্ষতি করার চেষ্টা করছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, রোববার দুপুরে স্কুলে কোচিং শেষে বাড়ি ফেরার পথে পশ্চিম গালুয়া দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজের সীমানাপ্রাচীরের পূর্ব পাশে পাকা সড়কে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা আব্দুর রহমান লাল পেছন থেকে ছাত্রীর মুখ চেপে ধরে জড়িয়ে ধরেন। পরে তাকে স্কুলসংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন।
এ সময় ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান। পরে স্থানীয়রা ওই ছাত্রীকে বাড়িতে পৌঁছে দেন। বাড়িতে ফিরে ছাত্রী তার মাকে পুরো ঘটনা জানায়। এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ও তার পক্ষের লোকজন ভুক্তভোগীর পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন অর রশিদ হাওলাদার বলেন, ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে সোমবার সকালে আব্দুর রহমান লালকে আসামি করে মামলা করেছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...