Logo Logo

২২তম মহাসম্মেলন ও পুণ্যস্নান

আজ কুয়াকাটায় বসছে মতুয়া ভক্তদের মিলনমেলা


Splash Image

পবিত্র রাস-পূর্ণিমা তিথি উপলক্ষে সাগরকন্যা কুয়াকাটায় আজ বসছে মতুয়া ভক্ত ও অনুসারীদের বিশাল মিলনমেলা। সোমবার (২৩ নভেম্বর), ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ পটুয়াখালীর কুয়াকাটা সরকারি পর্যটন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ২২তম ঐতিহাসিক মতুয়া মহাসম্মেলন ও পুণ্যস্নান-২০২৬। ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের উদ্যোগে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন আয়োজকরা।


বিজ্ঞাপন


মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। অতিথি ও প্রধান বক্তা হিসেবে থাকবেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি শ্রী স্নেহাংশু সরকার কুট্টি।

আয়োজক সূত্রে জানা গেছে, বিশ্বের ৬১টি দেশে কার্যক্রম পরিচালনাকারী ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের উদ্যোগে এবং গোপালগঞ্জের কাশিয়ানীর শ্রীধাম ওড়াকান্দির সংশ্লিষ্ট নেতৃত্বের সহযোগিতায় এ মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে দেশ-বিদেশের বিপুলসংখ্যক মতুয়া ভক্ত, অনুসারী ও ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি ও মহা মতুয়াচার্য শ্রী সুপতি ঠাকুর (শিবু)। আশীর্বাদক হিসেবে থাকবেন ব্রহ্মচারী শ্রীমৎ রবি পাগল, গদিসমাসীন গুরুদেব, কেন্দ্রীয় শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মন্দির সেবাশ্রম, বরগুনা। মঙ্গলদীপ প্রজ্বলন করবেন মহিপুর, কলাপাড়ার ব্রহ্মচারী শ্রী সুবোধ চাঁদ সেবাশ্রমের শ্রীমৎ প্রসেনজিৎ গোঁসাই।

মহাসম্মেলনে মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন কেন্দ্রীয় ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের সিনেট কমিটির চেয়ারম্যান ড. গোকুল চন্দ্র বিশ্বাস এবং একই কমিটির সদস্য ড. সঞ্জয় কুমার দাস। শুভেচ্ছা বক্তব্য রাখবেন মিশনের বাংলাদেশ কমিটির সভাপতি শ্রী সমীর চন্দ্র তালুকদার।

এছাড়া উপস্থিত থাকবেন শ্রীমৎ অজয় গোসাঁই, জয়পুর তারকধাম, নড়াইল; গোসাই সমিতির সভাপতি শ্রীমৎ জীবনানন্দ গোঁসাই (পান্ডে) এবং ইন্টারন্যাশনাল শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের ঢাকা জেলা কমিটির সভাপতি শ্রী দিলীপ সিকদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন মিশনের কলাপাড়া শাখা, পটুয়াখালীর সাধারণ সম্পাদক শ্রী বিনয় ভূষণ বড়াল। তিনি একই সঙ্গে অনুষ্ঠান উদযাপন কমিটি, কুয়াকাটার সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন মিশনের উপদেষ্টা শ্রীমৎ মনোরঞ্জন গোসাঁই, পশুরিবুনিয়া, পটুয়াখালী সদর; বাংলাদেশ কমিটির উপদেষ্টা শ্রী রঞ্জন মন্ডল এবং পটুয়াখালী জেলা কমিটির সভাপতি শ্রী দীপক কুমার দাসসহ মিশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ কমিটির নির্বাহী সভাপতি ও অনুষ্ঠান উদযাপন কমিটি, কুয়াকাটার আহ্বায়ক শ্রী অরুণ কুমার পান্ডে। তিনি গোপালগঞ্জের কাশিয়ানীর শ্রীধাম ওড়াকান্দির সঙ্গে সম্পৃক্ত।

আয়োজকরা জানান, শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুরের আদর্শ এবং মতুয়া ধর্মীয় ভাবধারাকে ধারণ করে পবিত্র রাস-পূর্ণিমা তিথিতে ঐতিহাসিক এ মহাসম্মেলন ও পুণ্যস্নানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে দেশ-বিদেশের মতুয়া ভক্ত, অনুসারী ও ধর্মপ্রাণ মানুষকে পরিবার-পরিজন ও স্বজনদের নিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, সাগরকন্যা কুয়াকাটার মনোরম সমুদ্রসৈকতে এ ধর্মীয় আয়োজন মতুয়া সম্প্রদায়ের ভক্ত ও অনুসারীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...