বিজ্ঞাপন
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আল আমিন ইসলামের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। আয়োজকদের দাবি, এতে দুই থেকে তিন হাজার মানুষ অংশ নেন।
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মো. আল আমিন ইসলাম বলেন, ‘সরকারি সম্পত্তি আমাদের সম্পত্তি। আমরা কোনো সরকারি বা বেসরকারি স্থাপনার ক্ষতি করব না। স্বাভাবিক নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে আজকের কর্মসূচি শেষ করেছি।’
তিনি আরও বলেন, ‘সেলিম ভাই ও নাঈম ভাইকে ভালোবেসে তাঁদের জন্য আমার জীবন ধন্য। তাঁদের জন্য প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত আছি।’
আল আমিন ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের প্রিয় নেতা মাটি ও মানুষের নেতা শেখ ফজলুল করিম সেলিম ভাই এবং শেখ ফজলে নাঈম চাচাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত আমাদের এই বিক্ষোভ মিছিল চলবে।’
তিনি কর্মসূচি শান্তিপূর্ণভাবে অব্যাহত রাখার কথাও জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...