বিজ্ঞাপন
রোববার (২২ নভেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এই মনিটরটি হস্তান্তর করা হয়।
সহকারী অধ্যাপক এস এম তৌফিকের ব্যক্তিগত সৌজন্যে এই ডিজিটাল ক্লাসরুম মনিটরটি প্রদান করা হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এম পি এইচ এম, ডিপিএস অনুষদের সিনিয়র অডিওলজিস্ট (শ্রবণ বিশেষজ্ঞ) এবং ঢাকা ও এয়ারস সিডনি-এর হিয়ারিং অ্যান্ড স্পিচ সল্যুশন ক্লিনিক পিটিই লিমিটেড-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুল আলম, প্রধান শিক্ষক এরশাদ আলী, এসএম তৌফিকের পিতা ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজউদ্দীন আহমদ, শিক্ষক হাবিবুর রহমান, ওসমান গনি প্রমুখ।
এসএম তৌফিক জানান, শহর থেকে গ্রামে ছড়িয়ে পড়ুক আধুনিক শিক্ষার আলো এই বিশ্বাস থেকেই শিক্ষার্থীদের জন্য এই ক্ষুদ্র প্রয়াস। আমি চাই, গ্রামীণ জনপদের শিক্ষার্থীরাও আধুনিক প্রযুক্তির সুবিধা পেয়ে নিজেদের দক্ষ করে গড়ে তুলুক, বড় স্বপ্ন দেখুক এবং ভালো মানুষ হয়ে দেশ ও মানুষের সেবায় এগিয়ে আসুক।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আসাদুল আলম বলেন, বর্তমান যুগে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার জন্য ডিজিটাল প্রযুক্তির ব্যবহার অত্যন্ত জরুরি। এমন একটি সময়োপযোগী উপহার দেওয়ায় আমরা কৃতজ্ঞ। এটি আমাদের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও আধুনিক শিক্ষায় এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।এছাড়া নতুন এই ডিজিটাল মনিটর যুক্ত হওয়ায় পাঠদান আরও প্রাণবন্ত ও সহজতর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...