বিজ্ঞাপন
এ ঘটনায় সোমবার (২৩ নভেম্বর) গ্রামবাসীর পক্ষে রফিকুল ইসলাম ও বাচ্চু মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমুর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের বিরাকৈর গ্রামের দক্ষিণপাড়া সড়কের পাশে সরকারি খাসজমিতে দীর্ঘদিন ধরে একটি বড় আমগাছ ছিল। সোমবার সকাল ৯টার দিকে অভিযুক্ত শাহজাহান আলী, মোহাম্মদ আলী ও খলিল মণ্ডল জোরপূর্বক গাছটি কেটে ফেলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীদের দাবি, গাছটি কাটার মাধ্যমে এলাকায় ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করা হচ্ছে। এ সময় স্থানীয় গ্রামবাসী গাছ কাটতে বাধা দিতে গেলে তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু বলেন, ‘অভিযোগ পেয়েছি। অতি দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...