বিজ্ঞাপন
বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে নিম্নআয়ের অনেক মানুষের পক্ষেই ঈদের নতুন কাপড় কেনা বেশ কষ্টসাধ্য। এই বাস্তবতাকে সামনে রেখে গত বুধবার (১৮ মার্চ) সকালে শহরের ১২ নম্বর ওয়ার্ডে সাবেক এই জনপ্রতিনিধির নিজ বাসভবনের সামনে থেকে প্রায় পাঁচ শতাধিক অসহায় নারী-পুরুষের হাতে উপহার হিসেবে নতুন শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়। সুশৃঙ্খলভাবে ঈদের আগে এমন সহায়তা পেয়ে উপস্থিত সাধারণ মানুষের চোখেমুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।
ব্যক্তিগত এই মানবিক উদ্যোগের বিষয়ে মো. আল-আমিন ইসলাম বলেন, "ঈদ মানেই আনন্দ। সেই আনন্দ থেকে সমাজের কোনো স্তরের মানুষ যেন বঞ্চিত না হয়, সেই চিন্তা থেকেই আমার এই ক্ষুদ্র চেষ্টা। সমাজের সুবিধাবঞ্চিত এসব মানুষের মুখে সামান্য হাসি ফোটাতে পারলেই আমি নিজেকে সার্থক মনে করি।"
সাবেক এই জনপ্রতিনিধির এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের মতে, ব্যক্তিগত উদ্যোগে এ ধরনের সহায়তা কার্যক্রম শুধু হতদরিদ্র মানুষের ঈদের আনন্দকেই বাড়িয়ে দেয় না, বরং সমাজে সম্প্রীতি ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। তারা আশা প্রকাশ করেন, সমাজের অন্যান্য বিত্তবানরাও এমন মহতী কাজে এগিয়ে আসবেন এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...