বিজ্ঞাপন
গত শনিবার (৪ এপ্রিল) বিকেলে শহরের সিএন্ডবি ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল সিএন্ডবি ঘাট এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সন্দেহভাজন হিসেবে রহিম শেখ (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত রহিম শেখ সিএন্ডবি ঘাট এলাকার আইজুদ্দিন মাতুব্বর ডাঙ্গী গ্রামের মৃত মালেক শেখের ছেলে। তিনি ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত বলে পুলিশ নিশ্চিত করেছে।
ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
ওসি সৈয়দ মো. আলমগীর হোসেন আরও উল্লেখ করেন, সমাজ থেকে মাদক নির্মূলে ডিবি পুলিশ বর্তমানে সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। মাদকের বিস্তার রোধে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলাজুড়ে এই ধরনের মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একইসঙ্গে তিনি মাদকের বিরুদ্ধে সাধারণ মানুষকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...