Logo Logo

দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭


Splash Image

কুমিল্লার দাউদকান্দিতে একটি চালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে পড়ার মর্মান্তিক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় তাসফিন পাম্পের বিপরীত পাশে চট্টগ্রামমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই দিনাজপুরের বাসিন্দা বলে শনাক্ত করা হয়েছে। তারা হলেন— নবাবগঞ্জ থানার খালিদপুর এলাকার আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০) ও সালেক (৪৫); বিরামপুর উপজেলার ভাইঘর এলাকার সুমন (২১), বিষ্ণু (৩৫), আবু হোসেন (৩০) এবং আব্দুর রশিদ (৫৫)।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চালবোঝাই ট্রাকটি দিনাজপুর থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। হাসানপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। সে সময় ট্রাকের ওপর থাকা ১৩ জন আরোহী চালের বস্তার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং বাকি ছয়জন গুরুতর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। দাউদকান্দি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আল আমিন জানান, হতাহতরা সবাই ট্রাকের উপরে অবস্থান করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ নিহতের মরদেহগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...