বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর শাহাপুর গ্রামের পূর্বালী ব্রিকস এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বে স্থানীয় এক রাজনৈতিক নেতার ঘনিষ্ঠ ব্যক্তি আহমেদ পুলা ওই এলাকার একটি ফসলি জমি মাটি ব্যবসার উদ্দেশ্যে ক্রয় করেন। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর প্রতিপক্ষের বাধার কারণে সেই মাটি ইটভাটায় বিক্রি করতে পারেননি তিনি।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে পুনরায় মাটি কাটার কাজ শুরু করেন আহমেদ পুলা, তার সহযোগী মীর হোসেন টিটু (৩৮), ফকির (৩৫) ও সাইফুলের সহায়তায়। বিষয়টি জানতে পেরে স্থানীয় মুজিব, আশ্রাফুল ও তারেক এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে পুলার সমর্থকদের আক্রমণের মুখে প্রতিপক্ষ পিছু হটলে তাদের একটি এফজেড মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা মো. মুজিব দাবি করেন, তারা এই ঘটনায় জড়িত নন। তিনি বলেন, “ফসলি জমির মাটি কেটে বিক্রি করা অবৈধ হওয়ায় এলাকাবাসী বাধা দিতে গেলে আমাদের ওপর হামলা চালানো হয়।”
অন্যদিকে অভিযুক্ত আহমেদ পুলার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল বাশার বলেন, “মাটি কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। টপ সয়েল কাটা অবৈধ। দুই পক্ষই মাটির ব্যবসার সঙ্গে জড়িত। বাধা দেওয়াকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং পরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।”
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...