প্রতীকী এই ছবিটি এআই দ্বারা নির্মিত।
বিজ্ঞাপন
বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম ওই এলাকারই বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে জাহিদুল বালুবোঝাই ট্রলি নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে বের হন। পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের কাছে গাড়িটি ঘোরানোর জন্য তিনি রিভার্স গিয়ারে (পেছনের গিয়ার) নেন। এ সময় ট্রলির একটি চাকা রাস্তার পাশের নরম বালুতে দেবে যায় এবং গাড়ির সামনের অংশ আকস্মিকভাবে ওপরের দিকে উঠে যায়। এতে জাহিদুল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে বিদ্যালয়ের গেটের সঙ্গে মাথায় প্রচণ্ড আঘাত পান।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পার্শ্ববর্তী রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...