বিজ্ঞাপন
বুধবার (২৯ এপ্রিল) বিকেলে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে উপজেলার বাদুরতলা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ প্রদান করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি।
উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে অবৈধ বেহুন্দি জাল দিয়ে ইলিশের পোনা নিধনের সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। সাজাপ্রাপ্তদের মধ্যে নলছিটি উপজেলার নলবুনিয়া গ্রামের মো. আক্কাস সিকদারকে (৪০) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া একই এলাকার মো. নিজাম হাওলাদার (৫০) এবং রাজাপুরের পূর্ব ইন্দোপাশা এলাকার মো. রফিকুল ইসলামকে (১৯) তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান শেষে জব্দকৃত চারটি বেহুন্দি জাল স্থানীয়দের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি এ বিষয়ে জানান, ইলিশসহ নদীর জলজ সম্পদ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি ও অভিযান চালানো হচ্ছে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...