বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভোর রাতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া চৌমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাগ্রস্ত বাসটি ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী 'আব্দুল্লাহ পরিবহন'।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে দপদপিয়া চৌমাথা মোড়ে পৌঁছালে ভারি বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।
স্থানীয়দের সহযোগিতায় বাসে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে আহত যাত্রীদের নাম-পরিচয় এখনো বিস্তারিত জানা যায়নি।
দুর্ঘটনার পর ওই সড়কে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...