Logo Logo

হাটহাজারীতে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা সম্পন্ন


Splash Image

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভাধীন ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান ‘জাগৃতি’র উদ্যোগে আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে এক প্রস্তুতি ও প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


গতকাল শুক্রবার (১লা মে) এই সভার আয়োজন করা হয়।

আগামী ৮ই মে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচকে সামনে রেখে আয়োজিত এই সভায় পৃষ্ঠপোষকতা করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিনিয়ার মো: তকিবুল হাসান চৌধুরী তকি। জাগৃতির বর্তমান সভাপতি মোহাম্মদ ওসমান ও সাধারণ সম্পাদক সোহেল রানা'র সঞ্চালনায় সভায় টুর্নামেন্টের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় আমন্ত্রিত প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ছিপাতলী ইউনিয়ন ফুটবল একাডেমির মুহাম্মদ নুরুল আহসান লাভু, মাদার্শা একাদশের প্রতিনিধি আবু সরওয়ার চৌধুরী, রাঙ্গুনিয়া খেলোয়াড় সমিতি ও ফুটবল একাডেমির মো. আশরাফুল ইসলাম এবং চিটাগং কিংসের মোহাম্মদ সজিব।

প্রস্তুতি সভায় টুর্নামেন্ট আয়োজন উপ-পরিষদের সদস্য মোহাম্মদ আব্দুল্লাহ আল চৌধুরী, সেলিম চৌধুরী মানিক, ইসমাইল জসিম, শাহেদুল আজম, মুহাম্মদ রাশেদ, মোহাম্মদ সেলিম রিয়াজ ও মুহাম্মদ রুবেল উপস্থিত ছিলেন। এছাড়াও কার্যকরী পরিষদের সদস্য মুহাম্মদ তাজ উদ্দিন, জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন, আরিফুর রহমান, মিনহাজুল আলম, মোহাম্মদ সাকিব হোসেন, মোরশেদুল আলম ও মহিনউদ্দিন উপস্থিত থেকে মূল্যবান মতামত প্রদান করেন।

সভায় টুর্নামেন্টের সার্বিক প্রস্তুতি, নিয়মাবলি এবং সফল আয়োজনের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আলোচনা শেষে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ফিক্সচার প্রণয়ন করা হয়। সভাপতি তার বক্তব্যে সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুশৃঙ্খল ও প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...