Logo Logo

চাটখিলে (টিসিবি) পন্য গুদামজাতের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা


Splash Image

নোয়াখালীর চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের টিসিবি'র ডিলার জসিম উদ্দিনকে টিসিবির পণ্য গ্রাহকদের না দিয়ে গুদামজাত করে রাখার অপরাধে ১৯৫৬ সালের অত্যাবশকীয় পন্য নিয়ন্ত্রণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ২ লিটারের ১৮০ বোতল সয়াবিন তেল, ২০০ কেজি ৪ বস্তা


বিজ্ঞাপন


চিনি ও প্রায় ২০০ কেজি ছোলা বুট জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

শনিবার (২ মে) দুপুরে পরকোট ইউনিয়নের মুন্সির রাস্তা এলাকাস্থ গুদাম ঘরে অভিযান পরিচালনাকালে বিপুল পরিমাণ টিসিবির পণ্য পাওয়া যায়।

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন,

টিসিবির পণ্য গ্রাহকদের না দিয়ে গুদামজাত করে রাখার অপরাধে টিসিবি'র ডিলার জসিম উদ্দীনকে ১৯৫৬ সালের অত্যাবশকীয় পন্য নিয়ন্ত্রণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ২ লিটারের ১৮০ বোতল সোয়াবিন তেল, ২০০ কেজি (৪ বস্তা) চিনি ও প্রায় ২০০ কেজি ছোলা বুট জব্দ করা হয়। জসিম উদ্দিনের লাইসেন্স বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাব। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...