Logo Logo

নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান


Splash Image

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নোয়াখালী জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে সাবেক সহ-সভাপতি এনবিএস রাসেল এবং সাধারণ সম্পাদক পদে সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান নির্বাচিত হয়েছেন।


বিজ্ঞাপন


শনিবার (২ মে) মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৩৭ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটির অনুমোদন প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় সংসদের নির্দেশনা অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দিতে হবে।

নবগঠিত কমিটির গুরুত্বপূর্ণ পদগুলোতে আরও নির্বাচিত হয়েছেন— সিনিয়র সহ-সভাপতি পদে আনোয়ার হোসেন রকি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক নাজিম উদ্দীন রনি এবং সাংগঠনিক সম্পাদক পদে নোয়াখালী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আকবর হোসেন।

দীর্ঘদিন পর নতুন কমিটি পাওয়ায় নোয়াখালীর তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। সাধারণ কর্মীদের প্রত্যাশা, নতুন এই নেতৃত্ব জেলার প্রতিটি ইউনিট পুনর্গঠনের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সাহসী, ত্যাগী ও কর্মীবান্ধব নেতৃত্ব তৈরি এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে।

দায়িত্ব পাওয়ার পর সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান তার প্রতিক্রিয়ায় বলেন, "শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা রাজপথে সক্রিয় ছিলাম। আগামীতে প্রতিটি ইউনিটে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করা হবে। আমার ওপর আস্থা রাখায় কেন্দ্রীয় সভাপতি ও নোয়াখালীর কৃতী সন্তান কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের প্রতি আমি চিরকৃতজ্ঞ।"

নবনির্বাচিত সভাপতি এনবিএস রাসেল বলেন, "বিগত দিনে সবসময় শিক্ষার্থীবান্ধব কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলাম, ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে। কেন্দ্রীয় সংসদ আমার ওপর যে বিশ্বাস স্থাপন করেছে, তার যথাযথ মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ সচেষ্ট থাকব।"

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...