Logo Logo

নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত


Splash Image

যথাযোগ্য মর্যাদায় নোয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ পালিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (৩ মে) বেলা ১১টায় নোয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গণে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন ও জেলায় কর্মরত সাংবাদিকদের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

দিবসটির কর্মসূচি অনুযায়ী, সকালে প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা শহরের শহীদ মিনার ও জজকোর্ট সড়কসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারী সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং সত্য প্রকাশের অধিকারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেল। সাধারণ সম্পাদক শাহাদাৎ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি ডা. বোরহান উদ্দিন।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ। বিশেষ বক্তা হিসেবে আলোচনায় অংশ নেন প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জু, মেজবাউল হক মিঠু, মাসুদ পারভেজ, নাসির উদ্দিন বাদল, আকবর হোসেন সোহাগ ও নাসিম শুভ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় স্বাধীন গণমাধ্যম অপরিহার্য উপাদান। গণমাধ্যমের কণ্ঠরোধ করে কোনোভাবেই সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করে বক্তারা বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও ভয়হীন কাজের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক মাওলা সুজন, রিফাত মির্জা, সাজ্জাদ হোসেন, নুর রহমান, এ আর আজাদ সোহেল, গোলাম কিবরিয়া রাহাত, মাহাবুবুল হাসান চৌধুরী রাসেল, মো. রেজওয়ান, রোমানা ইসলাম এবং নুসরাত রুমুসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

উপস্থিত সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা ও অধিকার রক্ষায় ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...