বিজ্ঞাপন
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)-এর পরিচালক টিটন খীসা স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা ও গঠনতন্ত্র অনুযায়ী পরিষদের চেয়ারম্যানের অনুমতিক্রমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
কমিটির পদাধিকারবলে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন— কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা।
স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্ট ও সংগঠকরা এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, নতুন এই কমিটির হাত ধরে কবিরহাটে ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার হবে এবং খেলাধুলায় স্থানীয় তরুণদের অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে।
উপজেলা ক্রীড়া সংস্থার এই নতুন পথচলায় দ্রুত পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...