বিজ্ঞাপন
সোমবার (৪ মে) দুপুরে উপজেলার রামপুর ইউনিয়নের দক্ষিণ আলী রোড এলাকার রজবেন্নেছা মসজিদ সংলগ্ন স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত লুৎফুন্নাহার রোমানা ওই এলাকার বাসিন্দা আবু নাছেরের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে আকস্মিক বৃষ্টি শুরু হলে বাড়ির পাশের জমি থেকে গরু আনতে যান রোমানা। গরু নিয়ে ফেরার পথে রাস্তার ওপর পৌঁছালে হঠাৎ অত্যন্ত বিকট শব্দে বজ্রপাত হয়। বজ্রপাতের তীব্র শব্দে তিনি তাৎক্ষণিকভাবে আতঙ্কে মাটিতে লুটিয়ে পড়েন এবং অচেতন হয়ে যান।
উপস্থিত স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতের বিকট শব্দে ওই গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেলেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আকস্মিক এই মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...