Logo Logo

নোয়াখালীতে চিপসের প্যাকেটে মিলল ১ হাজার পিস ইয়াবা


Splash Image

নোয়াখালীর সদর উপজেলায় চিপসের প্যাকেটের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৫ মে) সকালে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়। জেলা শহর মাইজদীর মেসার্স আব্দুল হক পেট্রোল পাম্পের সামনে পাকা সড়কে বাঁধন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আফসার উদ্দিন (৩২) কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার উলুচামরী গ্রামের দক্ষিণ হিল্লা এলাকার ফরিদ আলমের ছেলে।

আটকের পর তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের পকেটে রাখা কালো কসটেপে মোড়ানো একটি চিপসের প্যাকেট উদ্ধার করে পুলিশ। পরে প্যাকেটটি খুলে ভেতর থেকে ১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আফসার উদ্দিন স্বীকার করেছেন যে, তিনি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীর বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। মাদক পাচারের এই নতুন ও অভিনব কৌশল দেখে খোদ পুলিশ কর্মকর্তারাও বিস্মিত হয়েছেন।

ডিবির ওসি মো. মহিউদ্দিন জানান, এ ঘটনায় সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের এমন কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...