Logo Logo

কাশিয়ানীতে বসতঘরের তালা ভেঙে দুঃসাহসিক চুরি, ৮ লাখ টাকার মালামাল লুট


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর ইউনিয়নে একটি বসতঘরের তালা ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার চুরির দুঃসাহসিক ঘটনা ঘটেছে।


বিজ্ঞাপন


গত ৪ মে (সোমবার) তারিখ দিবাগত রাতের কোনো এক সময়ে এই চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী মোঃ মোক্তার শিকদার (৬৫) জানান, ঘটনার রাতে অজ্ঞাতনামা চোরেরা তার বসতঘরের মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা ঘরের আলমারির তালা ভেঙে নগদ ৮০ হাজার টাকা এবং প্রায় ৫ ভরি ওজনের একটি স্বর্ণের গহনার সেট লুট করে নিয়ে যায়। চুরি হওয়া স্বর্ণালঙ্কারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা। এ সময় চোরেরা ঘরের প্রয়োজনীয় কিছু পোশাক ও মূল্যবান সামগ্রীও নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী মোক্তার শিকদার জানান, চুরির বিষয়টি জানাজানি হওয়ার পর তিনি আশপাশের লোকজনকে নিয়ে খোঁজাখুঁজি করলেও এখন পর্যন্ত লুণ্ঠিত মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

এদিকে, এই চুরির ঘটনার পেছনে পূর্ব শত্রুতার জেরে স্থানীয় দুই ব্যক্তি—শপদ শিকদার (২২) ও মিথুন শিকদারের (৩৮) ওপর সন্দেহ প্রকাশ করেছেন ভুক্তভোগী। তার দাবি, অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় মাদকাসক্ত ও বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তাদের জিজ্ঞাসাবাদ করলে চুরির রহস্য উদঘাটন হতে পারে বলে তিনি মনে করছেন।

ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মামলা দায়ের করা হয়নি।

এলাকাবাসী দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...