বিজ্ঞাপন
মঙ্গলবার (৬ মে) কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে রোভার স্কাউটিংয়ের আদর্শ, শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অত্র কলেজের অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ মোহাম্মদ জসীম উদ্দীন, সহ-সভাপতি, চট্টগ্রাম জেলা রোভার।
অনুষ্ঠানে রোভার স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, বর্তমান তরুণ সমাজকে দক্ষ, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু পাঠ্যজ্ঞান নয়, বরং নেতৃত্ব, শৃঙ্খলা, স্বেচ্ছাসেবা ও দেশপ্রেমের শিক্ষাও অর্জন করে।
আর এস এল মোহাম্মদ জমির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন গার্ল ইন আরএসএল প্রভাষক খোশনুর আক্তার, সাইফুল ইসলাম এবং মোহাম্মদ শাহাদাত হোসেন। বক্তারা নতুন রোভার সহচরদের উদ্দেশ্যে স্কাউটিং কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং সমাজ ও দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ রোভার সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও প্রাণচাঞ্চল্য।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...