Logo Logo

হাতিয়াতে শুল্ক-কর ফাঁকি দেওয়া তেলসহ বোট জব্দ


Splash Image

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মজুদের উদ্দেশ্যে আনা প্রায় ১ হাজার ১০০ লিটার ডিজেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানকালে তেল পরিবহনে ব্যবহৃত একটি কাঠের বোটও উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


শনিবার (৯ মে) রাতে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম গণমাধ্যমকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে হাতিয়া উপজেলার নলচিরা ঘাট এলাকায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১১০০ লিটার ডিজেল ও কাঠের বোটটি জব্দ করা হয়।

লেফটেন্যান্ট মো. আবুল কাশেম আরও জানান, জব্দকৃত জ্বালানি তেল ও বোটটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান ও অবৈধ মজুদ প্রতিরোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...