বিজ্ঞাপন
রোববার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের ছাদু নেতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মাহিন একই গ্রামের আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহিন নিজ বাড়ির সামনে কয়েকজন বন্ধুর সঙ্গে কথা বলছিলেন। এ সময় দুটি সিএনজিচালিত অটোরিকশায় করে মুখোশধারী ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত সেখানে এসে টর্চলাইটের আলো ফেলে তাকে লক্ষ্য করে গুলি চালায়। প্রথম গুলিটি মাহিনের ডান পায়ের হাঁটুতে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে একই স্থানে আরও একটি গুলি করা হয়। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাহিনকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
বেগমগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহিম বলেন, “অজ্ঞাত কয়েকজন ব্যক্তি সিএনজিযোগে এসে আমাদের কর্মী মাহিনকে গুলি করে পালিয়ে গেছে। এটি রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা হতে পারে বলে আমরা ধারণা করছি।”
এ বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে, আহত যুবক সরাসরি কোনো রাজনৈতিক দলের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত নন। ঘটনার তদন্ত চলছে এবং হামলাকারীদের শনাক্তে কাজ করছে পুলিশ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...