বিজ্ঞাপন
মঙ্গলবার (১২ মে) দুপুরে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সাধারণ সভায় আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের প্রধান উপদেষ্টা ও জ্যেষ্ঠ সাংবাদিক ডা. মো. বোরহান উদ্দিন নতুন কমিটির নাম ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে বৈশাখী টিভির নোয়াখালী প্রতিনিধি মো. লিয়াকত আলী খান সভাপতি এবং দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য পদাধিকারীরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ ভূঁইয়া (দৈনিক আমার দেশ), সহ-সভাপতি তাজুল ইসলাম মানিক, এম বি আলম ও এহসানুল আলম খসরু। সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মোজাম্মেল হোসেন। সহ-সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আবদুস শাকুর হান্নান, মো. ইমাম উদ্দিন আজাদ ও মো. ইদ্রিস মিয়া। এছাড়া ইসলামী টিভির মো. কামরুল কানন কোষাধ্যক্ষ এবং জুয়েল রানা লিটন সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য পদের মধ্যে দপ্তর সম্পাদক, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক, তথ্যপ্রযুক্তি সম্পাদক, প্রচার সম্পাদক ও আপ্যায়ন সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সাংবাদিকদের দায়িত্ব প্রদান করা হয়েছে। একই সঙ্গে আকাশ মো. জসিম ও আবদুর রহিম বাবুলসহ ১৮ জন জ্যেষ্ঠ সাংবাদিককে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এদিন সকাল থেকেই বেগমগঞ্জ, সোনাইমুড়ী, চাটখিল, সেনবাগ, কোম্পানীগঞ্জ, কবিরহাট, সুবর্ণচর ও হাতিয়া উপজেলা থেকে আগত সাংবাদিকদের উপস্থিতিতে প্রেসক্লাব প্রাঙ্গণ এক মিলনমেলায় পরিণত হয়।
লিয়াকত আলী খানের সভাপতিত্বে ও আজাদ ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. মো. বোরহান উদ্দিন গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার ওপর গুরুত্বারোপ করেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে জানান, নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন ভবিষ্যতে সাংবাদিকদের অধিকার রক্ষা, তরুণ সংবাদকর্মীদের কারিগরি প্রশিক্ষণ এবং তৃণমূল পর্যায়ের গণমাধ্যমকর্মীদের সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...