বিজ্ঞাপন
গ্রেফতারকৃত আসামি হলোগোয়ালন্দের উত্তর দৌলতদিয়া এলাকার আ. জলিল মোল্লার ছেলে।
শুক্রবার (১৫এপ্রিল) দুপুরে র্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল
গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গোয়ালন্দের গফুর মোল্লা পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আইয়ুব মোল্লাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানার মামলা নং-১৪, তারিখ ২৪ ডিসেম্বর ২০১৪ এর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) সারণির ৩(খ) ধারায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার , সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিশ্চিত করেন
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...