Logo Logo

অ্যাপেক্স ক্লাব অব গোপালগঞ্জের ৫ম চেইঞ্জওভার অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জ অ্যাপেক্স ক্লাবের পঞ্চম চেঞ্জ ওভার অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন


এ উপলক্ষে ১৬ মে (শনিবার) সকালে শহরের পাবলিক হল রোডের কেএসপি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সেবা, নাগরিকত্ব ও বন্ধুত্বের মহৎ আদর্শকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শরীফ রফিকুজ্জামান বলেন, গোপালগঞ্জ অ্যাপেক্স ক্লাব যেকোনো মানবিক প্রয়োজনে আমাকে ডাকলে আমি সর্বদা তাদের পাশে থাকব। অ্যাপেক্সিয়ানদের যেকোনো ধরনের সেবামূলক কার্যক্রমে সার্বিক সহযোগিতা করতে আমি সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাপেক্স ক্লাব অব বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট (এনপি) অ্যাপেক্সিয়ান প্রিন্সিপাল এস.কে. দত্ত অনুপ, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট অ্যাপেক্সিয়ান অ্যাডভোকেট মাসুদুর রহমান এবং এলজি ও পিএনপি অ্যাপেক্সিয়ান ইঞ্জিনিয়ার এস.কে. পারভেজউদ্দিন আহমেদ। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ নেন অ্যাপেক্স ক্লাব অব গোপালগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি কোহিনুর আক্তার।

গোপালগঞ্জ অ্যাপেক্স ক্লাবের সভাপতি প্রফেসর গোলাম মোস্তফা (জিএম)-এর সভাপতিত্বে আয়োজিত এই সভায় ক্লাবের বিগত দিনের সেবামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ কল্যাণমুখী কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভার একপর্যায়ে নবগঠিত অ্যাপেক্স ক্লাব অব গোপালগঞ্জের কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট অ্যাপেক্সিয়ান অ্যাডভোকেট মাসুদুর রহমান।

অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা বলেন, ‘Together We Serve, Together We Belong’—এই মূলমন্ত্রকে মনেপ্রাণে ধারণ করে অ্যাপেক্স ক্লাব আর্তমানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নতুন গতিশীল নেতৃত্বের হাত ধরে আগামীতে গোপালগঞ্জে এই ক্লাবের সামাজিক ও মানবিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে অ্যাপেক্স বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...