Logo Logo

গোপালগঞ্জে আবারও কাউন্সিলর হিসেবে পাপিয়াকে চান এলাকাবাসী


Splash Image

গোপালগঞ্জ পৌরসভার ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাইয়েদা আক্তার পাপিয়াকে আবারও জনপ্রতিনিধি হিসেবে দেখতে চান এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখায় স্থানীয়দের মধ্যে তার জনপ্রিয়তা এখনও সমানভাবে দৃশ্যমান। আগামী পৌর নির্বাচনকে সামনে রেখে ওই তিন ওয়ার্ডের সাধারণ মানুষের মুখে মুখে এখন ঘুরেফিরে আসছে তার নাম।


বিজ্ঞাপন


স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার মানুষের অভিযোগ-অনুযোগ, সুখ-দুঃখ ও নানা সামাজিক সমস্যায় সবসময় পাশে থেকেছেন সাইয়েদা আক্তার পাপিয়া। বিশেষ করে নারী উন্নয়ন, অসহায় ও দরিদ্র মানুষের তাৎক্ষণিক সহায়তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার অবদান সর্বমহলে প্রশংসিত হয়েছে। তিনি শুধু সরকারি দায়িত্ব পালনেই সীমাবদ্ধ ছিলেন না, বরং সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছিলেন।

১০ নম্বর ওয়ার্ডের স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, “সাইয়েদা আক্তার পাপিয়া সবসময় মানুষের বিপদে-আপদে পাশে থেকেছেন। যেকোনো প্রয়োজনে রাত-বিরাতেও তাকে কাছে পাওয়া গেছে। তিনি এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করেছেন। তাই আমরা চাই, আসন্ন নির্বাচনে তিনি আবারও সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে অংশ নিন এবং দায়িত্ব পালন করুন।”

এলাকাবাসীর এই ভালোবাসার বিষয়ে জানতে চাইলে সাবেক কাউন্সিলর সাইয়েদা আক্তার পাপিয়া বলেন, “মানুষের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় প্রেরণা। আমি পদের লোভে নয়, সবসময় সাধারণ মানুষের একজন হয়ে তাদের সেবা করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এলাকার উন্নয়ন, নারীদের অধিকার রক্ষা ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই।”

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...