বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টে বিজয়ী কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে.এম বাবর। তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি বলেন, কেবল প্রাতিষ্ঠানিক শিক্ষার চার দেয়ালে বন্দি থাকলে চলবে না। মেধার পূর্ণ বিকাশে এবং সুস্থ মানসিকতা গঠনে সাহিত্য ও সংস্কৃতির চর্চা অপরিহার্য। এটি নতুন প্রজন্মকে অপসংস্কৃতি ও মাদক থেকে দূরে রেখে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে অগ্রণী ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ্ মোঃ ইকবাল হোসেন। সমাপনী বক্তব্যে তিনি কলেজের গৌরবময় ইতিহাস ও সামগ্রিক সাফল্য তুলে ধরেন। একই সাথে শিক্ষার্থীদের এই ধরনের সৃজনশীল কার্যক্রমে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং আগামীতেও ক্যাম্পাসে এমন সাংস্কৃতিক ও সাহিত্যমনা পরিবেশের ধারাবাহিকতা বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
গোপালগঞ্জ সরকারি কলেজের উদ্যোগে আয়োজিত এই জমকালো ও নান্দনিক অনুষ্ঠানে কলেজের সকল বিভাগের শিক্ষক, কর্মকর্তা, স্থানীয় আমন্ত্রিত ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণী পর্ব শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় একটি সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...