Logo Logo

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গোপালগঞ্জে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত


Splash Image

আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২০ মে) সকালে পরিবেশ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা সরকারি গণগ্রন্থাগারের সার্বিক সহযোগিতায় এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়।

পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মাঝে প্রকৃতির প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতাটি সর্বমোট চারটি গ্রুপে বিভক্ত ছিল, যার মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য একটি স্বতন্ত্র গ্রুপ অন্তর্ভুক্ত রাখা হয়।

পরিবেশ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান জানান, নতুন প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করতেই এই আয়োজন।

তিনি আরও জানান, আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের মূল উদযাপন অনুষ্ঠান থেকে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...