বিজ্ঞাপন
বুধবার (২০ মে) উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে ভাটিয়াপাড়া খাদ্যগুদাম চত্বরে এই সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ভাটিয়াপাড়া খাদ্যগুদামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ সূচনা করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিন মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ইজাজুল করিম, ভাটিয়াপাড়া খাদ্যগুদামের ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মিজানুর রহমান মৃধা, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ সেলিম ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটো। এছাড়াও স্থানীয় সাংবাদিক, চালকল মালিক (মিলার) এবং প্রান্তিক কৃষকরা অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. শাহিন মিয়া বলেন, প্রকৃত কৃষকদের অর্থনৈতিক সুরক্ষা দিতে সরকার নির্ধারিত মূল্যে সরাসরি তাদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। তিনি উপজেলার তালিকাভুক্ত কৃষকদের নির্ধারিত সময়ের মধ্যে ডিজিটাল নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করে সরকারি গুদামে ধান সরবরাহের আহ্বান জানান। এর ফলে কৃষকরা তাদের উৎপাদিত ফসলের সঠিক ন্যায্যমূল্য পাবেন এবং বাজারে মধ্যস্বত্বভোগী ও দালালচক্রের দৌরাত্ম্য সম্পূর্ণভাবে বন্ধ হবে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে কাশিয়ানী উপজেলায় সর্বমোট ১ হাজার ৩৩৯ মেট্রিক টন ধান, ৯২৯ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৬২ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী, বর্তমান বাজারে প্রতি কেজি বোরো ধানের ক্রয়মূল্য ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা নির্ধারণ করে সরাসরি মাঠপর্যায়ের কৃষকদের কাছ থেকে এই খাদ্যশস্য সংগ্রহ করা হচ্ছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...