Logo Logo

গোপালগঞ্জে সঠিক নিয়মে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


Splash Image

আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে সঠিক নিয়মে কোরবানির পশু জবাই এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে চামড়া সংরক্ষণ বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২০ মে) গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে "যথানিয়মে কোরবানির পশু জবাই ও চামড়া সংরক্ষণের উদ্দেশ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ" শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, কোরবানি শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, এর সাথে দেশের অর্থনীতি ও চামড়া শিল্পের বিশাল স্বার্থ জড়িত রয়েছে। অসচেতনতার কারণে প্রতি বছর জবাই ও চামড়া ছাড়ানোর সময় প্রচুর চামড়া নষ্ট হয়। সঠিক নিয়মে চামড়া ছাড়ানো এবং দ্রুত লবণ দিয়ে তা সংরক্ষণ করা গেলে জাতীয় সম্পদ রক্ষা করা সম্ভব। একই সাথে পরিবেশ সুরক্ষায় ও ধর্মীয় বিধান মেনে পশু জবাইয়ের জন্য ইমাম ও কসাইদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কৌশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিহাব ইনাম এবং গোপালগঞ্জ জেলা বিসিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) এ. কে. এম কামরুজ্জামান।

সভায় মূল প্রশিক্ষক ও কারিগরি দিকনির্দেশনা প্রদান করেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন। এই গুরুত্বপূর্ণ কর্মশালায় গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মসজিদের খতিব ও ইমামগণ, পেশাদার কসাই, ক্ষুদ্র চামড়া ব্যবসায়ী এবং স্থানীয় নতুন উদ্যোক্তারা অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...