বিজ্ঞাপন
আজ শনিবার (২৩ মে) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মাদক প্রতিরোধ বিষয়ক এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা ব্যবস্থার সংকট ও উত্তরণের উপায় নিয়ে এস এম জিলানী বলেন, "শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নিবিড় সমন্বয় থাকতে হবে। এই ত্রিমুখী সমন্বয় নিশ্চিত করা গেলে খুব দ্রুতই গ্রামীণ এলাকার শিক্ষার মানে দৃশ্যমান পরিবর্তন ঘটবে।" এ সময় তিনি স্থানীয় শিক্ষা ও সামাজিক উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন এবং নিজের জীবনের সর্বোচ্চটুকু দিয়ে এলাকার মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সামাজিক ব্যাধি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এই সংসদ সদস্য কোটালীপাড়ায় একটি নতুন সামাজিক আন্দোলনের রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, "মাদক প্রতিরোধে কেবল প্রশাসনের ওপর ভরসা করে থাকলে চলবে না, আমাদের একটি শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে আমি খুব শীঘ্রই কোটালীপাড়ায় 'আলোকিত কোটালীপাড়া' নামে একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন গড়ে তুলতে চাই। এই সংগঠনে রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের সকল পর্যায়ের ব্যক্তিবর্গ যুক্ত থাকবেন, যারা এলাকার তরুণ সমাজকে সঠিক পথ দেখাবে।"
নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ হুমায়ুন কবীর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ উজ জামান এবং জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাগুফতা হক, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার এবং নেছারউদ্দিন তালুকদার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম হাওলাদার। সভায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...