Logo Logo

চাটখিলে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান


Splash Image

নোয়াখালীর চাটখিলে অবুঝ শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার এবং জড়িত পাষণ্ডদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিশাল মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


রোববার (২৪ মে) সকাল ১১টায় চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের প্রধান সড়কে ‘স্বেচ্ছাসেবী ফোরাম অব চাটখিল’-এর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া বিক্ষুব্ধ বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “শিশু রামিসাকে যেভাবে পাশবিকভাবে ধর্ষণ ও হত্যা করা হয়েছে, তা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। এই জঘন্য হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে বিশেষ ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) দিতে হবে।”

বক্তারা দেশে আশঙ্কাজনক হারে নারী ও শিশু নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনা রোধে সরকারকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

প্রতিবাদ সভায় সমাজকর্মীরা আক্ষেপ করে বলেন, বর্তমান সময়ে দেশের শিশুদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। ঘরে-বাইরে কোথাও শিশুরা নিরাপদ নয়। রামিসা হত্যার মতো ঘটনা যেন আর দ্বিতীয়টি না ঘটে, সেজন্য দেশের সকল শিশুর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে সারা দেশে পূর্বে ঘটে যাওয়া এবং বর্তমানে বিচারাধীন সকল নারী ও শিশু নির্যাতন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানান তারা।

ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনকারীরা।

এ সময় চাটখিলের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ ব্যানার-ফেস্টুন হাতে কর্মসূচিতে অংশ নেন এবং রামিসা হত্যার দ্রুত বিচার দাবিতে তীব্র সংহতি প্রকাশ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...