Logo Logo

রাস্তার পাশে কাজ করার সময় বজ্রপাত, বকশীগঞ্জে বাবা-ছেলে আহত


Splash Image

মোঃ আমিনুল ইসলাম, জামালপুর। জামালপুরের বকশীগঞ্জে রাস্তার পাশে কাজ করার সময় বজ্রপাতে মোতালেব (৬০) ও তাঁর ছেলে মনি (৩৬) আহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার বগারচর ইউনিয়নের ধারারচর গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের রাস্তার ধারে বাবা-ছেলে মিলে খড়ের স্তূপ তৈরির কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে দুজনই আহত হন। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে মনির অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। অপরদিকে, মোতালেব বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মকবুল হোসেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...