Logo Logo

সরাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১


Splash Image

সরাইল উপজেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে শুক্রবার (৫ জুন) সকাল ৬ টার দিকে বাড়িউড়া নামক স্থানে প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অলি মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন। নিহত অলি মিয়া উপজেলার পানিশ্বর ইউনিয়নের বরইবাড়ি গ্রামের বাসিন্দা।


বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রী অলি মিয়া গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মো. আবু তাহের দেওয়ান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে ও দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...