বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১১ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মৎস্য বিভাগ এই অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা গেছে, উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া, বন্যাবাড়ী এবং ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া গ্রামের বিভিন্ন জলাশয় থেকে ২৫০০ মিটার (১১২ পিস) নিষিদ্ধ চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত এসব জাল গোপালপুর ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ চত্বরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানকালে টুঙ্গিপাড়ার সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় এবং মৎস্য কার্যালয়ের কার্য সহকারী রবিউল ইসলামসহ স্থানীয় মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
টুঙ্গিপাড়া উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় জানান, বর্তমানে মাছের প্রজনন মৌসুম চলছে। এই সময়ে এক শ্রেণীর অসাধু মানুষ বিভিন্ন খাল-বিলে অবৈধ চায়না দুয়ারি জাল পেতে রেখে দেশীয় প্রজাতির ডিম্বোওয়ালা ও পোনা মাছ ধ্বংস করছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উপজেলার দুটি ইউনিয়নে অভিযান চালিয়ে ২৫০০ মিটার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস করা হয়েছে।
টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার জানান, দেশীয় প্রজাতির সুস্বাদু মাছের বংশবৃদ্ধি ও জীববৈচিত্র্য রক্ষার্থে অবৈধ চায়না দুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর ও জনস্বার্থমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...